ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের সদস্যদের চেক বিতরণ
সংগৃহীত ছবি
ঝিনাইদহে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে সরকারের আর্থিক সহযোগীতার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হতাহতদের পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৮২ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
সেসময় ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা প্রশাসক নোমান হোসেন, ঝিনাইদহ বিআরটিএ'র সরকারি পরিচালক দেবাশীষ বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিআরটিএ জানায়, বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহত ৫৬ জনকে শ্রেণীভেদে ১ লাখ ও ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। সরকারের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ বলে মনে করেন স্থানীয়রা।