রেসিপি: চিংড়ি কষা
ফাইল ছবি
চিংড়ি মাছ একটি সুস্বাদু মাছ। এই মাছের যেকোনো পদ খেতে বেশ সুস্বাদু হয়। তবে চিংড়ি কষা খেতে একটু বেশিই সুস্বাদু হয়। চাইলে আপনিও আজই রান্না করতে পারেন।
তো আর দেরি না করে দেখে নিন চিংড়ি কষার রেসিপিটি-
উপকরণ
চিংড়ি মাছ-৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি- ২টি
আদা বাট-১ চা চামচ
রসুন বাটা-১ চা চামচ
তেজপাতা-১টি
গোটা গরম মসলা-৩/৪টি
জিরা-১ চা চামচ
ধনে ও জিরা-১ টেবিল চামচ
মরিচ গুঁড়া-১ চা চামচ
লবণ-স্বাদমতো
তেল-পরিমাণমতো।
প্রণালী
মাছ ধুয়ে লবণ, হলুদ দিয়ে ভালো করে ভাজে নামিয়ে রাখুন। কড়াই এ তেল গরম করে তাতে জিরা তেজপাতা গোটা গরম মসলা দিয়ে দিন। এবার কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজুন, লবণ ও হলুদ গুঁড়া মিশিয়ে নিন। ধনে জিরা গুঁড়া মিশিয়ে নিন এবং টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিন।
মাছ দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে ফুটতে দিন। ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন। এরপর পোলাও অথবা সাদা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।