শীতে তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে করণীয়

শীতে তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে করণীয়

ফাইল ছবি

শীতের রুক্ষ বাতাসে ত্বকের অবস্থা খারাপ হয়ে যায়। আর সেই সঙ্গে ত্বক আর্দ্রতা হারায় খুব সহজে। আর ত্বক যদি তৈলাক্ত হয়; তাহলে কিছু ভুল করা একেবারেই বারণ।

শীতকালে তৈলাক্ত ত্বক হলে পরিচর্যায় বাড়তি নজর দেওয়া জরুরি। যত্ন নিতে গিয়ে অনেকেই নানা ভুল করে ফেলেন। সেই ছোটখাটো ভুলেই ত্বকের সমস্যা বাড়তে থাকে। শীতে তৈলাক্ত ত্বকের বাড়তি খেয়াল রাখতে হবে।

এবার কোন ভুলগুলো করলে ত্বকের সমস্যা হতে পারে চলুন জেনে নিই-

১. তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে গরম পানি দিয়ে মুখ ধোয়ার অভ্যাস একেবারেই সঠিক নয়। এতে ত্বক আরো বেশি পরিমাণে তেল উৎপাদন করে। তাই মুখ ধুতে হালকা গরম পানি ব্যবহার করাই ভালো।

২. তৈলাক্ত ত্বকের জন্য টোনার ব্যবহার করা খুবই জরুরি। ভালো মানের টোনার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে। তবে অ্যালকোহল মুক্ত টোনার ব্যবহার করা ভালো। না হলে ত্বক বেশি শুষ্ক হয়ে পড়তে পারে।

৩. তৈলাক্ত ত্বকের পরিচর্যায় এসেনশিয়াল অয়েল ব্যবহার না করার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। তৈলাক্ত ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখতে হোহোবা অয়েল, ল্যাভেন্ডার অয়েল, রোজমেরি অয়েলের মতো ত্বক বান্ধব উপাদানগুলো ব্যবহার করা প্রয়োজন।