কোভিডে রেকর্ড আক্রান্ত যুক্তরাষ্ট্রে

কোভিডে রেকর্ড আক্রান্ত যুক্তরাষ্ট্রে

ফাইল ছবি।

বৈশিক মহামারি করোনাভাইরাসে স্তব্ধ সারা বিশ্ব। বিশ্বে এখন পর্যন্ত কোভিড আক্রান্ত এবং মৃত্যুর হার সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। পূর্বের সকল রেকর্ড 
ভেঙ্গ গত ২৪ ঘণ্টায় ৯১ হাজারের বেশি আক্রান্ত হয়েছে দেশটি। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৯১ হাজার ৫৩০ জন। এ পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে ৯২ লাখ ১২ হাজার ৭৬৭ জন।

আবার গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৪৭ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৭৬৭ জনের।

এদিকে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বিশ্বে ৪ কোটি ৫৩ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১১ লাখ ৮৬ হাজার।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে মরণঘাতি এ করোনাভাইরাস।