রেসিপি: মলা মাছের চচ্চড়ি

রেসিপি: মলা মাছের চচ্চড়ি

ফাইল ছবি

কথায় আছে, মাছে-ভাতে বাঙালি। ছোট-বড় সব ধরনের মাছই আমাদের প্রিয়। মাছ সম্পর্কে আমাদের মনে একাধিক ধারণা জমা হয়ে আছে। অনেকের মতে, ছোট মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে। এতে বিশেষ করে মাছের মুড়ো খেলে বেশি উপকার পাওয়া যায়।আর তাই আজ বাড়িতে রান্না করতে পারেন মলা মাছের চচ্চড়ি। চলুন তবে জেনে নেয়া যাক মলা মাছের চচ্চড়ির রেসিপিটি- 

উপকরণ

মলা মাছ-২৫০ গ্রাম
পেঁয়াজ কুচি-১টি 
 আদা গ্রেটেড-১ চা চামচ
রসুন গ্রেট করা-৩ কোয়া 
টমেটো কুচনো-১টি 
আলু কুচানো-১টি 
ধনে পাতা-১মুঠো
কাঁচা মরিচ-৪টি 
হলুদ গুঁড়া-১ চা চামচ 
মরিচ গুঁড়া-১ চা চামচ 
লবণ-স্বাদমতো
সরিষার তেল-পরিাণমতো। 

প্রণালী

মাছ ভালো করে ধুয়ে নিন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিতে হবে। আলু পেঁয়াজ কেটে নিতে হবে। আদা রসুন গ্রেট করে নিতে হবে। প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ অর্ধেক ভাজা হয়ে এলে আলু দিতে হবে। 

আলু ভাজা হয়ে গেলে গ্রেটেড আদা, রসুন দিয়ে নাড়াচাড়া করে লবণ, চিনি, টমেটো , হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে কষিয়ে নিতে হবে। এবারে মাছ দিয়ে নেড়ে নিয়ে পানি ছিটিয়ে চাপা দিয়ে আচঁ কমিয়ে ৫ মিনিট রেখে কাঁচা মরিচ চেরা ধনে পাতা দিয়ে নামিয়ে নিতে হবে। এবারে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।