পটুয়াখালীতে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের
ফাইল ছবি
পটুয়াখালীর মহিপুরে গ্রীন লাইন পরিবহন নামের একটি বাসের ধাক্কায় সাগর শিকদার অনু (২৭) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের মুক্তিযোদ্ধা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার (ওসি) তরিকুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ঢাকা থেকে আসা গ্রীন লাইন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে সগর শিকদার অনু ঘটনা স্থানে মারা যান।
মৃত সাগর মনোহরপুর গ্রামের জয়দেব সিকদারের ছেলে। সে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্সের নৈশ প্রহরী এবং অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ছয়টার দিকে সে তার কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি মনোহরপুরে ফিরছিলেন। এসময় ঢাকা থেকে আসা কুয়াকাটাগামী গ্রীন লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঢাকা মেইলকে জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।