চট্টগ্রামে খালের পাশ মিলল ভ্যানচালকের মরদেহ
প্রতিকি ছবি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ছন্দারিয়া খালের পাশ থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সালাউদ্দিন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড চরখিদিরপুর নবাব আলী চৌধুরী বাড়ির মৃত দেলা মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী জোৎস্না আক্তার জানান, সালাউদ্দিন প্রায় সময়ই বাড়ির সঙ্গে লাগোয়া খালে মাছ ধরতেন।
বুধবার দিবাগত রাত ২টার দিকে ছন্দারিয়া খালে মাছ ধরতে গিয়েছিলেন। সকালে তাকে খালের ভাঙন রোধে দেওয়া ব্লকের ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।