ফরিদপুরে ২৫০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

ফরিদপুরে ২৫০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

ছবি : প্রতীকি

ফরিদপুর সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া এলাকা থেকে ২৫০ পিস ইয়াবাসহ মো. ফরহাদ বেপারী (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ। ফরহাদ ঢেউখালী ইউনিয়নের বাসিন্দা মৃত ইসলাম বেপারীর ছেলে। 

সদরপুর থানা পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে গোপন সূত্রের ভিত্তিতে ফরহাদের বসত ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার পরিহিত জ্যাকেটের পকেটের ভেতর ৩টি প্যাকেটে থাকা ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ফরহাদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানায় পুলিশ। 

সদরপুর থানার অফিসার্স ইনচার্জ মো. আ. মোতালেব হোসেন জানান, ফরহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।