নাটোর চিনিকলে শ্রমিক-কর্মচারী নির্বাচনে বিএনপি-জামায়াতের নিরঙ্কুশ জয়

নাটোর চিনিকলে শ্রমিক-কর্মচারী নির্বাচনে বিএনপি-জামায়াতের নিরঙ্কুশ জয়

ফাইল ছবি

নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন দ্বিবার্ষিক নির্বাচনে বিএনপি-জামায়াতের নিরঙ্কুশ জয় হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রধান নির্বাচন কমিশন ফারুক আহমেদ এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

নির্বাচনে সভাপতি পদে আইয়ুব আলী ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন হারিকেন প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩৩ ভোট। 

সাধারণ সম্পাদক পদে আবু সাইদ টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ৫১১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াহিয়া ছাতা প্রতীকে পেয়েছেন ১৬২ ভোট। এছাড়াও সহ-সভাপতি (কারখানা) পদে আতাউর রহমান, সহ-সভাপতি (অফিস) হিসেবে মাইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (কারখানা) পদে মাহামুদুল হাসান নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক (অফিস) পদে মো. আনোয়ার হোসেন চৌধুরি, সাংগঠনিক সম্পাদক পদে শাহাজান আলী, প্রচার সম্পাদক পদে সাইফুল রহমান, দপ্তর সম্পাদক পদে ইয়াসমিন আক্তার, অর্থ সম্পাদক পদে আব্দুস সামাদসহ ২৫ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে জামায়াতের সমর্থিত প্রার্থী আইয়ুব আলী সভাপতি এবং বিএনপির সমর্থিত প্রার্থী আবু সাইদসহ ২৪ পদে বিএনপির নিরঙ্কুশ জয় হয়েছে।

প্রধান নির্বাচন কমিশন ও উপ-মহাব্যবস্থাপক (ইক্ষু সংগ্রহ) চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেজন্য সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ।