ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

ফাইল ছবি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

শনিবার (১ মার্চ) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এতথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির গড়ে ১৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.০২ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোন লিমিটেডের ১১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ২.২৭ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ২.০৬ শতাংশ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফু-ওয়াং ফুডের ২ শতাংশ, বিচ হ্যাচারির ২ শতাংশ, অগ্নি সিস্টেমসের ১.৯৯ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ১.৭৩ শতাংশ, লাভেলো আইসক্রিমের ১.৫০ শতাংশ, রবি আজিয়াটার ১.৪৭ শতাংশ এবং সানলাইফ ইনস্যুরেন্সের ১.৩৩ শতাংশ লেনদেন হয়েছে।

রিয়াজ হামিদুল্লাহ ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। সম্পর্ক স্বাভাবিক করতে উভয় দেশই উদ্যোগী হয়েছে; যার অংশ হিসেবে নতুন হাইকমিশনার নিয়োগ দেওয়া হলো।