ইফতার আয়োজনে রাখতে পারেন মাঠা

ইফতার আয়োজনে রাখতে পারেন মাঠা

ছবিঃ সংগৃহীত।

মাঠা শরীরের জন্য ভীষণ উপকারী। পেটের নানা ধরনের সমস্যা দূর করতে পারে এই পানীয়। ইফতার আয়োজনে রাখতে পারেন ঐতিহ্যবাহী এই আইটেম। ঠান্ডা মাঠা জুড়াবে প্রাণও। রেসিপি জেনে নিন। 

এক কাপ পানি ঝরানো টক দই নিয়ে নিন জগে। এর সঙ্গে মেশান আধা চা চামচ লবণ, আধা চা চামচ বিট লবণ, ২ টেবিল চামচ চিনি ও আড়াই চা চামচ লেবুর রস দিয়ে ফেটিয়ে নিন। ভালো করে ফেটিয়ে এর সঙ্গে মেশান দেড় কাপ পানি।

আবারও ফেটিয়ে নিন সব কিছু।গ্লাসে বরফের টুকরা দিয়ে মাঠা ঢেলে পরিবেশন করুন ইফতারে