ব্যাট হাতে উপযুক্ত জবাব দিলেন লোকেশ রাহুল

ব্যাট হাতে উপযুক্ত জবাব দিলেন লোকেশ রাহুল

ছবিঃ সংগৃহীত।

বাদ দেওয়া লোকেশ রাহুলেই যথেষ্ট ছিলেন লখণৌ সুপার জায়ান্টের জবাব দিতে। সঞ্জীব গোয়েনকারের দলটির আগের তিন মৌসুমে নেতৃত্বে ছিলেন রাহুল। তবে তাঁকে কিছুটা তুচ্ছ করেই মেগা অকেশনে বাদ দেওয়া হয়েছিল। সেই বাতিল রাহুলেই এবার হারতে হলো লক্ষণৌকে।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মুখেশ কুমারের বোলিং তোপে ছয় উইকেটে ১৫৯ রান করেছিল লক্ষণৌ। জবাবে রাহুলের অপরাজিত ৫৭ রানের সুবাদে ১৭ ওভার পাঁচ বলে দু’টি উইকেট হারিয়েই ১৬১ রান করে দিল্লি।
গত মৌসুমে আইপিএলে একটি ম্যাচ হেরে যাওয়ার পর মাঠে নেমে এসে সাবেক লক্ষণৌ অধিনায়ক রাহুলকে ধমক দিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজি মাইল গোয়েনকার। সামাজিক যোগাযোগ মাধ্যমের সেই ভিডিও প্রায় চোখে পড়ে। এরপর রাহুলকে বাদ দেওয়া হয় স্কোয়াড থেকে। এই কিপার কাম ব্যাটসম্যানের সবই মনে আছে। নিলামে রাহুলকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। আর তারপর বাকিটা তো ইতিহাস হয়েই থাকলো।