অস্ত্র মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত, অবশেষে গ্রেফতার

অস্ত্র মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত, অবশেষে গ্রেফতার

ছবি : প্রতীকি

অস্ত্র মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত রহিম (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার বিকেলে তাকে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।

র‌্যাব-১০ জানিয়েছে, রহিম অস্ত্র মামলার আসামি। রাজবাড়ী জেলার বিশেষ ট্রাইবুনালে তার বিরুদ্ধে অস্ত্র মামলার সাজা হয়। আদালত তাকে ১৭ বছরের সাজা দেন। এরপর তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। পরোয়ানার পর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

রহিম রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর গ্রামের জাহাঙ্গীর জাহান সরদারের ছেলে।