ফিনিস মন্ডিয়াল ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ফিনিস মন্ডিয়াল ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সংগৃহীত

বেসরকারি উন্নয়ন সংস্থা ফিনিস মন্ডিয়াল ফাউন্ডেশনের প্রথম বার্ষিক সাধারণ সভা ২২ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানে ক্লাব ৮৯-এর সভাকক্ষে সংস্থার নির্বাহী কমিটির চেয়ারম্যান ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ্ জামানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত এ সাধারণ সভায় সংস্থার নির্বাহী পরিচালক ও সেক্রেটারি জেনারেল ওয়াহিদা আনজুমসহ নির্বাহী কমিটি ও সাধারণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত নির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মতিতে সংস্থার বিগত বছরের আর্থিক ও কর্মসূচি প্রতিবেদন, পরবর্তী বছরের কর্মপরিকল্পনা এবং বাজেটসহ নির্বাহী কমিটি কর্তৃক বছরব্যাপী গৃহীত সিদ্ধান্তসগুলো উপস্থাপিত ও অনুমোদিত হয়।

সভায় অংশগ্রহণকারী সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে সংস্থাটির মাধ্যমে বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কার্যকর অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।