রেসিপি: সুইট চিলি গলদা চিংড়ি

রেসিপি: সুইট চিলি গলদা চিংড়ি

ছবিঃ সংগৃহীত।

ঈদের সময় মাংসের পাশাপাশি গলদা চিংড়ির দারুণ মজাদার এই পদ রাখতে পারেন মেন্যুতে। জেনে নিন রেসিপি।

উপকরণ

লবস্টার ১ টি

ফিস সস ১ টেবিল চামচ

সয়া সস ১ টেবিল চামচ

সাদা গোলমরিচ গুঁড়া ১ /২ চা চামচ

আদা কুচি ১ টেবিল চামচ

রসুন কুচি ১ টেবিল চামচ

পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ

লাল মরিচ কুচি ১ চা চামচ

লেবুর রস ১ চা চামচ

সুইট চিলি সসের উপকরণ 

বাটার ১ ১/২ টেবিল চামচ

আদা কুচি ১ চা চামচ

রসুন কুচি ১ চা চামচ

পেঁয়াজ কুচি ১ চা চামচ

লাল মরিচ কুচি ১ চা চামচ

সুইট চিলি সস ১ টেবিল চামচ

টমেটো কেচাপ ১ টেবিল চামচ

ক্যাপসিকাম কুচি (সবুজ, লাল, হলুদ) দেড় টেবিল চামচ

সস প্রস্তুত প্রণালি 

একটি ফ্রাইপ্যানে বাটার দিয়ে এতে এক এক করে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লাল মরিচ কুচি, ক্যাপসিকাম কুচি, সুইট চিলি সস এবং টমেটো কেচাপ দিয়ে ভালোমত নেড়েচেড়ে ৮-১০ মিনিট রান্না করতে হবে। একটু শুকিয়ে এলে নামিয়ে ঢেলে নিতে হবে।

প্রস্তুত প্রণালি

প্রথমেই চিংড়ির খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার একটি ফ্রাই প্যানে তেল দিয়ে চিংড়ি এবং অন্যান্য মসলা দিয়ে ৫-৮ মিনিট রান্না করে নিতে হবে।

অন্য একটি সসপ্যানে গরম পানি করে চিংড়ির খোসাটা ৩-৪ মিনিট সেদ্ধ করে নিতে হবে, এতে ভেতরের গন্ধটা চলে যাবে এবং রঙটাও সুন্দর থাকবে । এবার খোসা নামিয়ে ঠান্ডা করে এতে রান্না করা মাছের টুকরোগুলো দিয়ে সুইট চিলি সস উপরে ঢেলে পরিবেশন করুন সুইট চিলি লবস্টার।