ইবির ধর্মতত্ত্ব অনুষদে চালু হচ্ছে নতুন দুই বিভাগ

ইবির ধর্মতত্ত্ব অনুষদে চালু হচ্ছে নতুন দুই বিভাগ

ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অধীনে নতুন দুইটি বিভাগের অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১৩০তম অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে বিভাগ দুইটির অনুমোদন দেওয়া হয়েছে। 

অনুমোদিত নতুন দুই বিভাগ হলো- ডিপার্টমেন্ট অব কম্পারেটিভ তাফসীর এবং ডিপার্টমেন্ট অব আস-সিরাহ আন-নববীয়্যাহ।

জানা যায়, বর্তমান সময়ের চাহিদা পূরণে বিশ্ববিদ্যালয়ের স্টাটিউটে এই বিভাগ দুইটি যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট সভায় বিভাগ দুইটির অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই বিভাগের কার্যক্রম শুরু হবে।

এ বিষয়ে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আবম সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে বিভাগ দুইটির অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চাইলে আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু হবে। বিভাগের কার্যক্রম ভালোভাবে শুরু করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে।