নিউজিল্যান্ডে ২ বছরের শিশুকে লাগেজে ভরে বাসে ভ্রমণ, নারী গ্রেফতার

নিউজিল্যান্ডে ২ বছরের শিশুকে লাগেজে ভরে বাসে ভ্রমণ, নারী গ্রেফতার

ফাইল ছবি।

নিউজিল্যান্ডে একটি বাসে লাগেজের মধ্যে দুই বছর বয়সি এক শিশুকে পাওয়া গেছে। এ ঘটনায় বাসটিতে ভ্রমণকারী ওই লাগেজের মালিক এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।পুলিশ জানিয়েছে, উত্তরের একটি ছোট শহর কাইওয়াকাতে বাস স্টেশনে রোববার একজন যাত্রী তার লাগেজ উঠানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ডাকেন।

নিউজিল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বাসের চালক খেয়াল করলেন লাগেজটি নড়াচড়া করছে। এক পর্যায়ে সে লাগেজটি খোলার পর ২ বছর বয়সি এক মেয়ে শিশু দেখতে পায়। 

এ ঘটনায় ২৭ বছর বয়সি ওই নারীকে গ্রেফতার করা হয়েছে এবং শিশুর সঙ্গে নিষ্ঠুর আচরণ করার দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শিশুটি প্রচণ্ড গরমের মধ্যে ছিল। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। 

শিশুটির সঙ্গে ওই নারীর কী সম্পর্ক রয়েছে তা প্রকাশ করা হয়নি। তবে ওই নারীকে আজ সোমবার নর্থ শোর জেলা আদালতে হাজির করার কথা রয়েছে।