আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা নিহত হওয়ার ঘটনায় করা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবলীগ নেতার নাম সুমন মনা (৪০)। 

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ।

এর আগে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সুমন মনা আশুলিয়ার ডেন্ডাবর পূর্বপাড়া এলাকার আব্দুল হকের ছেলে। তিনি ধামসোনা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই হারুনুর রশিদ বলেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইউনিয়ন যুবলীগ নেতা সুমন মনাকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।