নতুন ফ্রিজ পেলেন ঢাবির সূর্য সেন হলের শিক্ষার্থীরা

নতুন ফ্রিজ পেলেন ঢাবির সূর্য সেন হলের শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হলে শিক্ষার্থীদের জন্য ইনসাফ-এর সহায়তায় একটি ফ্রিজ দিয়েছে হল সংসদ নেতৃত্ব। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পবিত্র জুমার নামাজের পরে ফ্রিজটি দেওয়া হয়।

হল প্রাধ্যক্ষ রফিকুল ইসলাম ফ্রিজ সহায়তায় যুক্ত থাকা সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘মা-বোনরা শিক্ষার্থীদের জন্য খাবার পাঠাতে পারতো না। এই সমস্যার পুরোপুরি সমাধান হয়তো হয়নি, কিন্তু আমরা শুরু করতে পেরেছি, এটা একটি ভালো দিক। হল প্রশাসনের তত্ত্বাবধানে ফ্রিজটি সবার জন্য উন্মুক্ত থাকবে।’

ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, ‘যেসব কারণে ডাকসু ও হল সংসদ নির্বাচন দরকার ছিল, তা এখন ধীরে ধীরে প্রতীয়মান হচ্ছে। সামনের দিনেও আমরা এমন মৌলিক সমস্যাগুলো নিয়ে কাজ করে যাবো।’

হলের ভিপি আজিজুল হক বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই দাবি পূরণের জন্য সূর্য সেন হলের অ্যালামনাইদের সঙ্গে যোগাযোগ করে ইনসাফ-এর সহায়তায় আমরা ফ্রিজটি নিয়ে আসি।’ 

এসময় তিনি শিক্ষার্থীদের জন্য অতিদ্রুত ফুড সাপোর্ট প্রোগ্রাম নিয়ে আসার কথাও বলেন। ইনসাফ-এর উপদেষ্টা হাবিবুল্লাহ বলেন, ‘হলের ছাত্রদের জন্য বাবা-মায়েরা অনেক সময় খাবারদাবার দেন। কিন্তু সংরক্ষণের অভাবে তারা মায়ের দেওয়া খাবার বাড়ি থেকে এনে খেতে পারেন না।’ 

তিনি বলেন, ‘ফ্রিজে রেখে যদি তারা মায়ের যত্নে রান্না করা খাদ্য সংরক্ষণ করে খেতে পারেন, তাহলে তাদের শারিরীক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে।’