মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিকী ছবি

মাগুরার শালিখা উপজেলার মোটরসাইকেল ও স্যালো ইঞ্জিনচালিত গ্রামবাংলার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে শালিখা উপজেলার তালখড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মোটরসাইকেল আরোহী আবু হুরাইরা (২২) ও অজ্ঞাত পথচারী।

আবু হুরাইরা শালিখার চতুরবাড়িয়া গ্রামের বাকের বিশ্বাসের ছেলে।

এ সময় আহত হয়েছেন রিফাত বিশ্বাস (১৮)। তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত ৮টার দিকে আড়পাড়া বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি চতুরবাড়িয়া যাচ্ছিলেন তারা। পথিমধ্যে তালখড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্রামবাংলা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আবু হুরায়রা নিহত হন।

শালিখা অফিসার্স ইনচার্জ (ওসি) অলি মিয়া বলেন, রাত ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় একজন পথচারী ও একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুজনের মরদেহ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।