খুতবা চলাকালীন দরুদ পড়ার নিয়ম কী?

খুতবা চলাকালীন দরুদ পড়ার নিয়ম কী?

প্রতিকী ছবি

প্রশ্ন : শুনেছি, রাসুল (সা.)-এর নাম শোনা মাত্র দরুদ না পড়া মহাপাপ। কিন্তু খুবতার সময় তো কথা বলা নিষেধ, খুতবায় রাসুল (সা.)-এর নাম শুনলে ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম’ পড়তে হবে কি না? পড়তে হলে তার পদ্ধতি কী?

-আব্দুল মজিদ, রায়পুর

উত্তর : খুতবায় রাসুল (সা.)-এর নাম শুনে অন্তরে ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম’ বলবে, মৌখিক বলার অনুমতি নেই। (আদ্দুররুল মুখতার : ২/১৫৮, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৪/৩৮৬)

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।