মেসির হাতে শহরের চাবি তুলে দিলেন মিয়ামির মেয়র
সংগৃহীত
২০২৩ সাল থেকে লিওনেল মেসির বসবাস যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানে ইন্টার মিয়ামিতে খেলছেন, থাকছেন মিয়ামিতে। এবার সেই শহরের চাবি নিজের হাতে পেলেন মেসি। তার হাতে এই চাবি তুলে দেন খোদ মিয়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ।
তবে এই চাবি অবশ্য আক্ষরিক নয়। প্রতীকী একটি চাবি তুলে দেওয়া হয় তার হাতে। মূলত তাকে সম্মাননা দিতেই এ অভিনব পন্থা অবলম্বন করে মিয়ামি কর্তৃপক্ষ।
ইন্টার মিয়ামির অন্যতম মালিক জর্জ মাস মঞ্চে উঠে মেসির হাতে প্রতীকী ‘চাবি’ তুলে দেন। তিনি বলেন, ‘এই শহরের মানুষের হৃদয় তুমি জয় করেছো। এটি আমাদের তরফ থেকে ছোট্ট এক ভালোবাসার উপহার।’ মেসি আবেগভরে বলেন, ‘আমি সত্যিই সম্মানিত বোধ করছি। এটি আমার জন্য এক বড় সম্মান।’
মিয়ামির কেসিয়া সেন্টারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মেসি গাঢ় ধূসর স্যুট পরে ছিলেন। দর্শকরা তার প্রতিটি উত্তরের ফাঁকে নাম ধরে চিৎকার করছিলেন।
আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে বিশ্বকাপ। সে বিশ্বকাপ নিয়েও কথা বলেছেন তিনি। তার কথা, ‘আমি মনে করি ১৯৯৪ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের ফুটবলের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এবারও এটি অসাধারণ কিছুই হবে। আমি মনে করি এটি যুক্তরাষ্ট্রে ফুটবলের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ সময়। আশা করি সবাই এ সুযোগটা কাজে লাগাবে।’
লাউতারোর গোলে টানা ৪ ইন্টার মিলানের
গত মৌসুমের ফাইনালিস্ট ইন্টার মিলান কঠিন এক ম্যাচে জয় পেয়েছে কাইরাত আলমাটির বিপক্ষে। বুধবার সান সিরোতে ২-১ ব্যবধানে জয় পেল ইতালিয়ান জায়ান্টরা। এই জয়ে চ্যাম্পিয়নস লিগে নিজেদের অপরাজিত ধারা ধরে রাখল ইন্টার, যদিও চলতি মৌসুমে এবারই প্রথম গোল খেতে হলো তাদের।
চার ম্যাচ শেষে ইন্টার মিলানের পয়েন্ট ১২, সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ ও আর্সেনাল। অন্যদিকে কাইরাত আলমাটি চার ম্যাচে এক পয়েন্টে তলানিতে রয়ে গেল।
তবে সেই আলমাটিই ইন্টারের কঠিন পরীক্ষা নিয়েছেন আজ, সেটাও আবার তাদেরই মাঠে। প্রথমার্ধে ইন্টারকে তাদের মতো করে খেলতেই দেয়নি। একাধিক সুযোগ হাতছাড়া হয় ইন্টারের। তবে বিরতির ঠিক আগ মুহূর্তে লাউতারো মার্টিনেজ গোল করে দলকে এগিয়ে দেন।
বিরতির দশ মিনিট পরেই সান সিরো নীরব হয়ে যায়। কর্নার থেকে হেডে গোল করে ম্যাচে সমতা ফেরান কাইরাতের অফরি আরাদ। এরপর ৬৭ মিনিটে কার্লোস অগুস্তোর গোলে আবারও এগিয়ে যায় ইন্টার। সেই গোলই ২-১ গোলের জয় নিশ্চিত করে দেয় ইন্টারের।