জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ বিকেলে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ বিকেলে

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় প্রকাশ করা হবে। এ বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

এর আগে, সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, অনার্স ফাইনালের রেজাল্ট এই সপ্তাহেই হবে। তোমরা সহকারী শিক্ষক পরীক্ষার জন্যে দরখাস্ত করতে পারবে।

তিনি আরও বলেন, তৃতীয় বর্ষের পুনর্মূল্যায়নের ফলাফলও পেয়ে যাবে এই সপ্তাহেই।

মোবাইল ফোনে দেখার নিয়ম

nu roll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদেবার্তায় ফল জানা যাবে।

ওয়েবসাইটে দেখবেন যেভাবে

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://results.nu.ac.bd/ এর মাধ্যমে ফলাফল দেখা যাবে। ফলাফল দেখার ধাপসমূহ— প্রথমে http://results.nu.ac.bd/ ওয়েবসাইটে যেতে হবে। পরে রোল, রেজিস্ট্রেশন এবং পরীক্ষার সাল দিয়ে রেজাল্ট দেখতে পারবেন। এ ছাড়াও ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।