বড়শিতে ধরা পড়ল ৯ কে‌জির চিতল

বড়শিতে ধরা পড়ল ৯ কে‌জির চিতল

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জেলের বরশিতে ধরা পড়েছে ৯ কেজি ২০০ গ্রামের একটি চিতল মাছ। মঙ্গলবার রাতে উপজেলার গোয়ালনগর এলাকার মেঘনা নদী থেকে বরশিতে মাছটি ধরা পড়ে। পরে ৭২০ টাকা কেজি দরে মাছটি বাজারের আড়তে বিক্রি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নাসিরনগর সদরের মৎস্য আড়তে আনিস মিয়া নামে এক জেলে ৯ কেজি ২৫০ গ্রামের একটি চিতল মাছ নিয়ে আসেন। পরে ৭২০ টাকা কেজি দরে তিনি মাছটি স্থানীয় এক আড়তদারের কাছে বিক্রি করেন। মঙ্গলবার রাতে আনিস মিয়া গোয়ালনগর এলাকার মেঘনা নদী থেকে বরশি দিয়ে মাছটি ধরেন।