বেগুনবাড়ীতে ভুল করে পানি ভেবে কীটনাশক পান, যুবকের মৃত্যু
প্রতিকী ছবি
ভুল করে পানি ভেবে কীটনাশক পান করে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার রাতে মারা গেছেন সুমন হোসেন পাইক (৩৭) নামের এক যুবক।
সুমন বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মোশারফ হোসেন পাইকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সুমন হোসেন পাইকের বাবা মোশারফ হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
সুমন গত ২৬ নভেম্বর বেগুনবাড়ী গ্রামে মোবাইলে কথা বলতে বলতে পানি ভেবে আগাছা মারার কীটনাশক পান করে ফেলেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার রাত ৯টায় তিনি মারা যান।