’আত্মহত্যা প্রতিরোধে দায়িত্বশীল মিডিয়া রিপোর্টিং’কর্মশালা অনুষ্ঠিত

’আত্মহত্যা প্রতিরোধে দায়িত্বশীল মিডিয়া রিপোর্টিং’কর্মশালা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

যশোরে ’আত্মহত্যা প্রতিরোধে দায়িত্বশীল মিডিয়া রিপোর্টিং’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

টেলিসাইক্রাট্রি রিসার্স এন্ড ইনোভেশন নেটওয়ার্ক লিমিটেড এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট যৌথভাবে এবং WHO-এর LIVE LIFE উদ্দ্যোগের আওতায় বুধবার শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মাসুদ রানা।

প্রশিক্ষণে গণমাধ্যমকে আত্মহত্যা বিষয়ক রিপোর্টিংয়ের ক্ষেত্রে আরও বেশি দায়িত্বশীল হওয়া সহ সংবাদের মাধ্যমে যেনো কোনোভাবেই আত্মহত্যা প্রবণতাকে উৎসাহিত না করা হয় সেই সাথে একটি দায়িত্বশীল রিপোর্টিং পাঠকের মধ্যে আত্মহত্যার প্রবণতা কিভাবে কমাতে সাহায্য করবে সে সকল বিষয়ে আলোচনা করা হয়।

ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন, টেলিসাইক্রাট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক লি. এর ফাউন্ডার এন্ড ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার তানজির রশিদ সরন, প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার কাজী শাম্মীন আজমেরি, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আবিদা সুলতানা, এনটিভির যশোর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সজল, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জুয়েল মৃধা ও দৈনিক লোকসমাজের প্রধান প্রতিবেদক হাবিবুর রহমান রিপন।

প্রশিক্ষণ শেষে সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।' জেলার ২০ জন প্রিন্ট ও ইলেকট্রিনিক সাংবাদিক এতে অংশগ্রহণ করেন।