আজ জবিতে ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা

আজ জবিতে ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা

সংগ্রহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা আজ শনিবার। বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনে এ পরীক্ষা হবে।

এবার ‘ই’ ইউনিটে পরীক্ষার্থী এক হাজার ২৫১ জন। ৪৫ নম্বরের ব্যাবহারিক ও ২৭ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নসহ দেড় ঘণ্টার পরীক্ষা হবে।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন বলেন, পরীক্ষা শুধু জবিতেই অনুষ্ঠিত হবে, বাইরে কোনো কেন্দ্রে নয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করা হচ্ছে। ‘ই’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের ভর্তিযাত্রা শুরু হচ্ছে। প্রস্তুতি সম্পন্ন।

আগামী ২৭ ডিসেম্বর ‘সি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘ডি’ ইউনিট এবং ৩০ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে। এর আগে ২০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। পাঁচ ইউনিটে মোট আবেদন জমা পড়ে দুই লাখ ১৪টি।