মানিকগঞ্জ-১ আসনে বিএনপির গণসংযোগ

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির গণসংযোগ

সংগৃহীত ছবি

আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবিরের পক্ষে পথসভার মাধ্যমে গণসংযোগ করেছেন তার সহধর্মিণী শায়লা কবির।

শনিবার বিকেলে শিবালয় উপজেলার আরোয়া ইউনিয়নের প্রয়াত সভাপতি খোরশেদ আলমের বাড়িতে এ পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় শায়লা কবির বলেন, দেশের নারীশিক্ষা উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি ক্ষমতায় থাকতে নারীদের জন্য অবৈতনিক শিক্ষা ও বিনামূল্যে বইয়ের প্রচলন করেছিলেন।

উপস্থিত ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, '১৭ বছর আপনারা ভোট দিতে পারেননি। সময় এসেছে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার। আপনারা জোটবদ্ধভাবে ধানের শীষে ভোট দেবেন। ধানের শীষের প্রার্থী জয়লাভ করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।' 

পথসভায় উপস্থিত ছিলেন শাহীনা আক্তার যুথী, ফরিদা আক্তার, জাকিয়া সুলতানা, শিবালয় উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুক্তিকা সুলতানা রুকুসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।