গাজীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

গাজীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

সংগৃহীত ছবি

গাজীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার সকালে গাজীপুরের রাজবাড়ি মাঠ সংলগ্ন শহিদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।

এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ , জেলা প্রশাসন, জেলা পরিষদসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের নাগরিকগণ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

পরে, বুদ্ধিজীবীদের স্মরণ জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহাম্মদ হোসেন ভুঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব)  মো: সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাহরিয়ার নজির, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: সাজ্জাত হোসেন প্রমুখ। 

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটও দিবসের নানা কর্মসূচি পালন করে