সাবেক নৌ প্রতিমন্ত্রী ও মেয়রের বাড়িতে আগুন
সংগ্রহীত ছবি
সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়াও সাবেক মেয়র আসলাম, সাবেক মেয়র আব্দুস সবুরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে বোচাগঞ্জ উপজেলার ধনতলা এলাকার গ্রামের বাড়ি খালিদ মাহমুদ চৌধুরী, আসলামের বাড়িতে এই অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। ঘটনাস্থল বোচাগঞ্জ থানা পুলিশ ঘিরে রেখেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন কাহারোল সার্কেল সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, বোচাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান।
একই সময় সাবেক মেয়র আব্দুস সবুর বাড়ির একটি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ধারণা করা হচ্ছে- সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর শহীদ শরিফ ওসমান হাদিকে জঙ্গি বলার প্রেক্ষিতে এই অগ্নিসংযোগ ঘটনা ঘটতে পারে।
দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. বজলুর রশিদ বলেন, সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস ৮টা ২০ মিনিটে খবর পেলে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। একই সময় সাবেক নৌ প্রতিমন্ত্রীর বাড়ি আগুন লাগার খবর পাই।
আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্ত ছাড়া এই মুহূর্তে বলা যাচ্ছে না আগুন কিভাবে লেগেছে।