জয়পুরহাটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

জয়পুরহাটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ছবিঃ সংগৃহীত।

জয়পুরহাট সীমান্তে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপসহ মাহফুজার রহমান (২৬) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।উদ্ধার হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ৪৩ লাখ ১ হাজার ৭২০ টাকা।

বিজিবি ২০ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি ধানসিঁড়ি আবাসিক এলাকার একটি গোডাউনে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে ৩,৮১০ বোতল একেএল-ওয়ান, ৩,৪৫০ বোতল জেনসি, কয়েক হাজার বোতল লায়ন জুস, ১,৫৮০ বোতল গাছান্তর এবং ১০ প্যাকেট প্রোকিউআর থ্রীজিআরসহ অন্যান্য বিপুল মালামাল উদ্ধার করা হয়।

আটক মাহফুজার রহমান হলো পাঁচবিবি উপজেলার পূর্বকড়িয়া গ্রামের বাবু হোসেনের ছেলে।এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।