খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জে দোয়া

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জে দোয়া

সংগৃহীত ছবি

খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কোরআন খতম এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। এসময় শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, খালেদা জিয়ার মৃত্যু আমাদের দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। তিনি ছিলেন এই দেশের জাতীয় ঐক্যের প্রতীক।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামিয়া শেখ মোহাম্মদ কওমি মাদরাসার নায়েবে মোহতামিম মুফতী হাবিবুর রহমান।

সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীর সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপি সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন, উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহার হোসেন, মোয়াজ্জেম হোসেন বাবুল, সাবেক সদস্য সচিব আনসার মোল্লা, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হিমেল মল্লিক,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মো:নাঈমসহ সিরাজদিখান উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণ।