প্রভাষক নিয়োগ দিচ্ছে গণ বিশ্ববিদ্যালয়, বয়সসীমা নেই

প্রভাষক নিয়োগ দিচ্ছে গণ বিশ্ববিদ্যালয়, বয়সসীমা নেই

ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গণ বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে কোনো বয়সসীমা নির্ধারণ করা হয়নি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: গণ বিশ্ববিদ্যালয়। 

বিভাগ: মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন, ফলিত গণিত বিভাগে একজন এবং ব্যবসায় প্রশাসন বিভাগের (অ্যাকাউন্টিং) জন্য এক—মোট তিনজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: প্রভাষক পদে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যন্ত কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতাসম্পন্ন ও পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: অভিজ্ঞতার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক নির্ধারিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রকাশনা থাকা আবশ্যক।

নিয়োগপ্রাপ্তদের বেতন বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিধিমালা অনুযায়ী প্রদান করা হবে। চাকরির ধরন ফুলটাইম এবং নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। কর্মস্থল হবে ঢাকা জেলার সাভারে অবস্থিত গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

আবেদনপত্র পাঠাতে হবে রেজিস্ট্রার, গণ বিশ্ববিদ্যালয়, নলাম, পো. মির্জানগর ভায়া, সাভার ক্যান্টনমেন্ট, সাভার, ঢাকা-১৩৪৪ ঠিকানায়। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠানো যাবে।

আবেদনের সঙ্গে গণ বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অফেরতযোগ্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সংযুক্ত করতে হবে এবং টাকা জমার রশিদ অবশ্যই আবেদনপত্রের সঙ্গে দিতে হবে।

আবেদন গ্রহণের শেষ সময় ২৫ জানুয়ারি ২০২৬।

সূত্র: নিয়োগ বিজ্ঞপ্তি