মাদারীপুরে অর্ধশতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
সংগৃহীত ছবি
মাদারীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ সংগঠন মাদারীপুর-এর উদ্যোগে অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের পূর্ব টুবিয়া এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উপদেষ্টা এ্যাড. মশিউর রহমান পারভেজ, এপেক্স ক্লাব অব মাদারীপুর এর সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল হক, পাশে আছি মাদারীপুর স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা বায়জিদ মিয়া, তারুণ্য পরিবার সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সোহাগ হাসান, মানব কল্যাণ সংগঠন মাদারীপুর-এর সদস্য শাহ আলম হাওলাদার, স্থানীয় কালাম মোল্লা, মালেক মোল্লা, সুজন বেপারী, ফারুক আকন, বেল্লাল হাওলাদার আশিক খান, সাহিন দর্জি প্রমুখ।