প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মুর্শেদ আলম
ফাইল ছবি
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় ফিরেছেন মুহাম্মদ মুর্শেদ আলম।
মঙ্গলবার নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
জানা গেছে, দলীয় মনোনয়ন না পেয়ে ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মুর্শেদ আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
এর আগে গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের সময় শতকরা একভাগ ভোটারের স্বাক্ষর যাচাইয়ে অসন্তোষ প্রকাশ করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।
পরবর্তীতে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে কমিশন তার আপিল মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেয়।
এ আসনে অন্য প্রার্থীরা হলেন— ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু (বিএনপি), ছাইফ উল্যাহ পাঠান ফজলু (বাংলাদেশ জামায়াতে ইসলামী), প্রভাষক মো. আনোয়ারুল ইসলাম হোসেন বিদ্যুৎ (গণ অধিকার পরিষদ), ডা. জাহিদুল ইসলাম (এনসিপি) এবং মোস্তফা কামাল কাশেমী (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।