দুই শত শীতার্ত মানুষের পাশে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটি
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের তিস্তা তীরবর্তী হাঁসার পাড় এলাকায় কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির উদ্যোগে দুই শত শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে এসব কম্বল বিতরণ করেন জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি ও কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শরিফ উদ্দিন আহমেদ রিন্টু, অধ্যক্ষ শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আখের, সাইফুল ইসলাম বাদল, শিক্ষক মাহবুবুর রহমান, হাবিবুর রহমান ও নজির হোসেন মেম্বারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।