মুন্সীগঞ্জে ৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলার তিনটি আসনে মনোনয়নপত্র প্রত্যাহারের কার্যক্রম শেষ হয়েছে। জেলার তিন আসনে বৈধতা পাওয়া মোট ২৩ জন প্রার্থীর মধ্য থেকে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বর্তমানে মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ১৯ জন।
মুন্সীগঞ্জ-১ আসনে ৬ জন বৈধ প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মমিন আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রার্থী আব্দুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আতিকুর রহমান খাঁন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ প্রার্থী রোকেয়া আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজী।
মুন্সীগঞ্জ-২ আসনে ৫ জন বৈধ প্রার্থীরা হলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রার্থী হয়েছেন মাজেদুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী আশিক মাহমুদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আব্দুস সালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কে এম বিল্লাল, জাতীয় পার্টির প্রার্থী মো. নোমান মিয়া।
মুন্সীগঞ্জ-৩ আসনে বৈধ প্রার্থী ৮ জন হলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী শেখ মো. কামাল হোসনে, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শেখ মো. শিমুল, জাতীয় পার্টির মোঃ আরিফুজ্জামান (দিদার), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মো. কামরুজ্জামান রতন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুমন দেওয়ান, বাংলাদেশ লেবার পার্টির আনিছ মোল্লা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন এবং জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের নুর হোসেন নুরানী।