রূপগঞ্জে দুই বাড়িতে ডাকাতি

রূপগঞ্জে দুই বাড়িতে ডাকাতি

প্রতিকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নের পৃথক ২টি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের  হরিদাস পাল ও ইছাখালী আবদুল বাতেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের   হরিদাস পালের বাড়ির ঘরের দরজা ভেঙে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাতদল ভেতরে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুটে নেয়।

 

এদিকে ইছাখালি গ্রামের আব্দুল বাতেনের বসতঘরে ৬-৭ জনের অজ্ঞাতনামা ডাকাত দল বিল্ডিংয়ের কেচি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে লোকজনদের ভয়ভীতি প্রদর্শন করে লোকজনদের বেঁধে ঘরে থাকা নগদ ৪৫ হাজার টাকা ও বিভিন্ন ব্রান্ডের পাঁচটি মোবাইল নিয়ে ডাকাত দল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।