হবিগঞ্জের ছাত্র হত্যা মামলার আসামি নাসিরনগরে গ্রেফতার
প্রতিকি ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হবিগঞ্জের লাখাই উপজেলার ছাত্র হত্যা মামলার গ্রেপ্তারী পরোয়ানার আসামি কাউছার আহমেদ (৪৫) কে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থেকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত সাড় তিনটার দিকে যৌথবাহিনী নাসিরনগর উপজেলা সদরের ঘোষপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কাউছার আহমেদ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, কাউসার আহমেদ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যা মামলার আসামী। দীর্ঘদিন ধরে তিনি নাসিরনগর উপজেলা সদরের ঘোষপাড়ায় হাজী মোঃ আলীর বাসায় আত্মগোপনে ছিলেন। সোর্সের তথ্যের ভিত্তিতে নাসিরনগর সেনা ক্যাম্পের মেজর ইমরান মাসুম সাব্বিরের নেতৃত্বে একটি দল শনিবার রাত সাড়ে ৩টায় অভিযান পরিচালনা করে আসামি কাউসার আহমেদকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন, তিনটি সিসিটিভি ক্যামেরা এবং একটি সিসিটিভি হার্ডডিস্ক উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।