নারায়ণগঞ্জে নেতাকর্মীদের অস্ত্র ঠেকিয়ে হুমকি দেয়ার অভিযোগ এনসিপি প্রার্থীর

নারায়ণগঞ্জে নেতাকর্মীদের অস্ত্র ঠেকিয়ে হুমকি দেয়ার অভিযোগ এনসিপি প্রার্থীর

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াত-এনসিপি সমর্থিত জোটের জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন অভিযোগ করে বলেন, তার নেতাকর্মীদের অস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী তৎপরতা চলছে। এই বিষয়ে প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ফতুল্লা ইউনিয়নের দাপা এলাকায় নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এদিন তিনি রবিবার দিবাগত রাতে ফতুল্লার পঞ্চবটি এলাকায় তার নেতাকর্মীদের অস্ত্র ঠেকানোর বিষয়টি তুলে ধরেন।

আব্দুল্লাহ আল আমিন বলেন, গতকাল রাতে পঞ্চবটিতে আমাদের ব্যানার লাগাতে গিয়ে নেতাকর্মীদের অস্ত্র ঠেকানো হয়েছে। ৫ আগস্টের পরেও যারা জয় বাংলা বলেছে, তারাই এখন প্রার্থী হয়ে তাদের লোকজন দিয়ে অস্ত্র ঠেকাচ্ছে। গত ১৫-১৬ বছর যারা এই অঞ্চলে চাঁদাবাজি করেছে এবং ৫ আগস্টের পর গার্মেন্টস পোড়ানোর সঙ্গে জড়িত ছিল, তারাই এখন হুমকি দিচ্ছে। 

এই বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন বলেন, ‘আমরা তার অভিযোগটি গণমাধ্যমে শুনেছি। তারা এখনও কোনো লিখিত অভিযোগ দেয়নি। সম্ভবত তারা লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছে। আমরা সকল প্রার্থীকেই পরামর্শ দিচ্ছি কোনো বাঁধাপ্রাপ্ত হলে দ্রুত তারা যেন লিখিত অভিযোগ দেয়। আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিতে পারবো