রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১১
প্রতিকী ছবি
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ।
ডিএমপি জানায়, লালবাগ, ডেমরা, মোহাম্মদপুর, খিলগাঁও, বাড্ডা, পল্টন, চকবাজার, যাত্রাবাড়ী ও কদমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এর মধ্যে লালবাগ থানা একজন, ডেমরা থানা দুইজন, মোহাম্মদপুর থানা একজন, খিলগাঁও থানা দুইজন, বাড্ডা থানা একজন, পল্টন থানা একজন, চকবাজার থানা একজন, যাত্রাবাড়ী থানা একজন ও কদমতলী থানা একজন।
লালবাগ থানা পুলিশের অভিযানে আরিফ (২৬), ডেমরা থানা পুলিশের অভিযানে মনির হোসেন (৫২) ও ইমন আলী (৩০), মোহাম্মদপুর থানা পুলিশের অভিযানে মারুফ (২০), খিলগাঁও থানা পুলিশের অভিযানে লোকমান হেকিম (২৫) ও রুবেল (২৬), বাড্ডা থানা পুলিশের অভিযানে বাবুল হোসেন (৪২),পল্টন থানা পুলিশের অভিযানে বাবলু মিয়া (৫১), চকবাজার থানা পুলিশের সাজ্জাত (২৩), যাত্রবাড়ী থানা পুলিশের অভিযানে সাইমন ওরফে সাইমুন মিয়া (১৯), কদমতলী থানা পুলিশের অভিযানে আনিসুর রহমান রনি (৪৮)কে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।