২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিনজনের মৃত্যু
ফাইল ছবি
সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিনজন শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৯৬ এবং গত ১৫ মার্চ থেকে ৮ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ আট হাজার ১৮০ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০৬ জন, গত ১৫ মার্চ থেকে ৮ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩ হাজার ৭০ জন।
গত ১৫ মার্চ থেকে ৮ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ হাজার ২৭০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৭ হাজার ৬২৮ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৮ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬৫২ জন শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৮ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।