রাজারহাটে নিবার্চনী মনিটরিং টিম ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময়
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে মনিটরিং টিম এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল ইমরান। বক্তব্য রাখেন সেনাবাহিনীর ক্যাপ্টেন এসএম আফসান আহমেদ, রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী প্রমুখ।
এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন। এতে প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা, বুথ স্থাপন, সিসিটিভি স্থাপন, ভোটকেন্দ্রে লাইটিং, বৈদ্যুতিক সংযোগ, ওয়াশব্লক, ইন্টারনেট সংযোগ, ভোটারদের সুরক্ষা, এবং উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহল বৃদ্ধি, সিসিটিভি মনিটরিং এবং গোয়েন্দা নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।