লক্ষ্মীপুরে নিরাপদ খ্যাদ্য দিবসে কুইজ প্রতিযোগিতা
সংগৃহীত ছবি
‘নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ্য সবল জীবন গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরে কুইজ প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে নিরাপদ খ্যাদ্য দিবস উদযাপন করা হযেছে। সোমবার সকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে স্থানীয় কালেক্টরেট স্কুল এন্ড কলেজে এ আয়োজন করা হয়।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সমধু চক্রবর্তী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার হোসাইন পাটোয়ারি, সিভিল সার্জন ডা. মো: আবু হাসান শাহীন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান প্রমুখ।
কুইজ প্রতিযোগীতায় ১৮০জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এদের মধ্য থেকে ১০ জনকে বিজয়ী ঘোষনা করে তাদের পুরস্কৃত করেন অতিথিরা।