সিরাজগঞ্জে সালিশি বৈঠকে মারপিট, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্য

সিরাজগঞ্জে সালিশি বৈঠকে মারপিট, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্য

প্রতিকি ছবি

সিরাজগঞ্জের সলঙ্গায় ইভটিজিংয়ের অপরাধে সালিশি বৈঠকে মারপিট করায় চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

নিহত শাহ আলম সলঙ্গা থানার রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, রশিদপুর গ্রামের মৃত্যু শাহ আলমকে কয়েকদিন আগে একটি মেয়ে সম্পর্কিত ঘটনায় কাশিনাথপুর গ্রামের লোকজন আটকে রাখে। পরে তার পরিবারের লোকজন বিচারের আশ্বাস দিয়ে শাহ আলমকে ছাড়িয়ে আনেন। 

তারপর বৃহস্পতিবার রাতে রশিদপুর গ্রামে একটি সালিশি বৈঠক বসে। ওই বৈঠকে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে শাহআলম ৪ জন আহত হয়। শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবক শাহআলম মারা যায়।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে কী কারণে তাকে মারপিট বা হত্যা করা হয়েছে তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।