শিশুকে গলা কেটে হত্যাচেষ্টা

শিশুকে গলা কেটে হত্যাচেষ্টা

প্রতিকি ছবি

চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট এলাকায় ইকোপার্কে হীরা নামের সাত বছর বয়সী এক শিশু কন্যাকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১ মার্চ) সকালে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শিশুটি একই উপজেলার কুমিরা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের নুর হোসেনের কন্যা।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, ইকোপার্কে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় কেউ ফেলে গেছে এমন খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। হাসপাতালে আনার পর মেয়েটি অনেক কষ্টে তার নাম পরিচয় জানিয়েছে। পরিবারকে খবর দেয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটিকে ফুঁসলিয়ে ইকোপার্কে এনে হত্যা করতে চেয়েছিলো কোনো পক্ষ। এর আগে পরে কোনো কিছু আছে কিনা সেটা বিস্তারিত তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় কারা জড়িত শীঘ্রই বেরিয়ে আসবে। তদন্তের পর আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।