মাদারীপুরে নবনির্বাচিত এমপি জাহান্দার আলী মিয়াকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মাদারীপুরে নবনির্বাচিত এমপি জাহান্দার আলী মিয়াকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সংগৃহীত ছবি

মাদারীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াকে সংবর্ধনা দিয়েছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড। সোমবার (৯ মার্চ) দুপুরে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ন কবির এবং জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক, মাদারীপুর। এছাড়াও স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহান্দার আলী মিয়া বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ স্বাধীন দেশে বসবাস করছি।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় সরকার সবসময় অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের আদর্শ ও ত্যাগের ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে, যাতে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা সমাজে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত হয়