কমেছে সোনা ও রুপার দাম, ভরি কত?
ফাইল ছবি
দেশের বাজারে টানা দুই দফা দাম বাড়ার পর ফের কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনা ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা এবং রুপা ভরিতে ৩৫০ টাকা কমিয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ নতুন দাম নির্ধারণ করা হয়। যা ওইদিন সকাল থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী সোনার দাম, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী রুপার দাম, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪১ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৬ দফা বাড়ানো হয়েছে।
কমানো হয়েছে ১৫ দফা।