খাতুনগঞ্জে চোরাই পোশাক উদ্ধার, গ্রেফতার ২
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে চুরির ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে খাতুনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মো. আরিফ হোসেন (৩০) ও মো. রুবেল (৩৫)। উভয়েই কুমিল্লা জেলার বাসিন্দা। তবে তারা খাতুনগঞ্জের লোহারপুল সংলগ্ন এলাকায় থাকতেন।
অভিযানকালে তাদের কাছ থেকে বিভিন্ন রঙের ১২টি থ্রি-পিস ও তিনটি লেহেঙ্গা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত প্রায় দুই ফুট লম্বা একটি কাটারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন বলেন, গ্রেফতার সিয়ান্দর ওরফে আরিফের বিরুদ্ধে কোতোয়ালী ও বাকলিয়া থানায় মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। অপরদিকে রুবেলের বিরুদ্ধেও কোতোয়ালী থানায় মাদক ও চুরির কয়েকটি মামলা রয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে