বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন আর নেই
বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন আর নেই।। ছবিঃ সংগৃহীত
না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন। মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বংখুরি গ্রামের এই বীর মুক্তিযোদ্ধা রোববার ভোর সাড়ে চারটায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে তিনটায় নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. মইন সাদিক এবং মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে আসরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজায় মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো. আজহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মো. শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. মুসলেম উদ্দিন মিঠু, বীর মোহাম্মদ এমদাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মরহুমের স্বজনরা উপস্থিত ছিলেন।
মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. মাইনুদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছে।